বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

তাড়াইলে বিশ্ব অটিজম দিবস পালিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
তাড়াইলে বিশ্ব অটিজম দিবস পালিত
‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যাক্তির প্রতিভা বিকশিত করি’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে কিশোরগঞ্জের তাড়াইলে পালিত হয়েছে বিশ্ব অটিজম দিবস।
শনিবার (২ এপ্রিল) তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব অটিজম দিবস উদযাপন উপলক্ষে নীল বাতি প্রজ্জলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফিরোজ মিয়া, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মুহাম্মাদ  আবদুর রউফ তালুকদারসহ ডাক্তার,নার্স ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন উপস্থিত সকলের উদ্যোশে বলেন, বর্তমানে বাংলাদেশের মানুষের আচরণ অনেকটাই পরিবর্তন হয়েছে। একটা সময় মানুষ জানাতেই চাইতেন না তার শিশু অটিজমে আক্রান্ত। সরকার বিনোদন কেন্দ্র বা পাবলিক প্লেসে এসব শিশুকে বসা এবং খেলার ব্যাবস্হা করলে খুব ভালো হবে। এসব শিশুকে চিহ্নিত করার জন্য যে জনবল তা বৃদ্ধি করতে হবে। আমরা শুধু এ শিশুদের ঘর থেকে বের করে আনতে পেরেছি।
তিনি আরো বলেন, যদি বাচ্চার এক থেকে দুই বছরের মধ্যে শনাক্ত করা সম্ভব হয় যে, সে অটিজমে আক্রান্ত তাহলে ম্যানেজমেন্ট দিয়ে এ শিশুদের অটিজমের মাত্রা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তখন এ শিশুকে সাধারণ স্কুল থেকে শুরু করে বিনোদন কেন্দ্রগুলোতেও নিয়ে যাওয়া সম্ভব। এ জন্য সন্তানদের মধ্যে বিশেষ কিছু দেখলেই অভিভাবকদের ইপনা’র মতো বিশেষ কেন্দ্রগুলোতে নিয়ে যেতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com