মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

পিকনিকের বাসে পৃষ্ট হয়ে এক শিশু নিহত

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে
পিকনিকের বাসে পৃষ্ট হয়ে এক শিশু নিহত

নাটোরের লালপুরে পিকনিকের বাসে পৃষ্ট হয়ে মিম আক্তার(৮) নামের এক শিশুর মৃত্যু ও তহিদুল ইসলাম(৫৫) নামের এক অটো ভ্যান চালক আহত হয়েছে।

শুক্রবার ( ১ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার লালপুর- ঈশ্বরদী সড়কের, লালপুর সদরে তেল পাম্পের সামনে এক পিকনিকের বাস অটো ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে।

তবে ঘাতক বাসটিকে(বগুড়া-জ-১১০১৫৩) ও চালককে লালপুর থানা পুলিশ আটক করেছে। নিহত শিক্ষার্থী উপজেলার কাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও কাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিলো। আহত ভ্যান চালক একই গ্রামের মৃত মুজির মালিথার ছেলে।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা ওই শিক্ষার্থীকে ও ভ্যান চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন এবং আহত ভ্যান চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে।

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, জনগণের সহায়তায় ঘাতক বাসটিকে ও চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com