বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

পাকুন্দিয়ায় শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৫শ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার (৩ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ মো. বোরহান উদ্দিনের উদ্যোগে এসব মাস্ক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী।

এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহমেদ মানিকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আল আমিন মাস্টারের সঞ্চালনায় সভায় হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মুখলেছুর রহমান, সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, হাসানুজ্জামান, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শামছুল আলম শাহীন, সাংবাদিক মুঞ্জুরুল হক মুঞ্জু, রাজন সরকার, সাখাওয়াত হোসেন হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে জনসচেতনতামূলক লিফলেট, সার্জিক্যাল মাস্ক, সার্জিক্যাল হ্যান্ডগ্লাভস, পিপিই, খাদ্য সামগ্রী বিতরণসহ পৌরসদরের জনবহুল এলাকায় হাত ধোয়ার বেসিন স্থাপন করে দিয়েছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com