শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ

কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর নতুন উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. প্রিয় ব্রত পাল। সোমবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যোগদানের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

এ সময় প্রফেসর ড. প্রিয় ব্রত পাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যেই বিদেশ থেকে পড়াশোনা শেষ করে নিজের দেশকে কিছু দেবার জন্যই শিক্ষকতার মতো মহান পেশাকে বেছে নিয়েছি। শিক্ষকদের ছাত্র বান্ধব হতে হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের কোমল মনে স্বপ্ন বুনে দিবেন, সেই স্বপ্ন লালন করেই শিক্ষার্থীরা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে।

যোগদান অনুষ্ঠানে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের সাধারণ সম্পাদক প্রফেসর ডা: আ ন ম নৌশাদ খান, ট্রাস্টি সদস্য ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, চৌধুরী খায়রুল হাসান, মোঃ মনিরুল হক, কলা ও সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোঃ আরজ আলী ও আইন অনুষদের ডিন প্রফেসর রফিকুল আলম প্রমুখ।

এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাগণ উপাচার্য ড. প্রিয় ব্রত পালকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com