মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

শ্রীমঙ্গলে লেবু ও তরমুজের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গলে লেবু ও তরমুজের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান
পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও রমজানের গুরুত্বপূর্ণ খাদ্য পণ্য লেবু ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় সোমবার (০৪ এপ্রিল ২০২২) মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার নতুনবাজার, সোনার বাংলা রোডসহ  বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, লেবুর ও তরমুজের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, ফার্মেসীসহ মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় তদারকি অভিযানে অতিরিক্ত দামে লেবু বিক্রয় করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুনবাজারে অবস্থিত মেসার্স আফরোজা বাণিজ্যনালয়কে ১০ হাজার টাকা, পান্না লাল কৃষি বিতানকে ৪ হাজার টাকা, মাসুম খান ফিড ষ্টোরকে ২ হাজার টাকা, সুমা ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও অভিযানের এক পর্যায়ে লেবু ও তরমুজের পাইকারি ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসা হয়।
আলোচনায় জাতীয় ভোক্তা অধিকারে সহকারী পরিচালক ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসায় পরিচালনা করা জন্য অনুরোধ জানানো। ব্যবসায়ীরা কথা দেন যে আগামী কাল থেকে ন্যায্য দামে লেবু ও তরমুজ বিক্রয় করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com