শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

নিকলিতে তলিয়ে যাচ্ছে বোরো জমি, ৮০ ভাগ পাকলেই ধান কাটার পরামর্শ হাওরে

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে
নিকলিতে তলিয়ে যাচ্ছে বোরো জমি, ৮০ ভাগ পাকলেই ধান কাটার পরামর্শ হাওরে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও জোয়ারের পানিতে কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরে তলিয়ে গেছে বিস্তির্ণ এলাকার বোরো ধান। বিভিন্ন নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে প্লাবিত হচ্ছে ধানের জমি। নিকলী উপজেলায় প্লাবিত হচ্ছে কাঁচা-পাকা ধানের জমি। ৮০ ভাগ ধান পাকলেই দ্রুত কেটে ফেলতে পরামর্শ দিচ্ছে কৃষি অফিস।তবে চরাঞ্চল ছাড়া এখনও প্রধান প্রধান হাওর রক্ষা বাঁধ সুরক্ষিত রয়েছে। ঝুঁকিপূর্ণ ফসলরক্ষা বাঁধের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কবস্থায় রয়েছে প্রশাসন।

বুধবার (৬ এপ্রিল) সকালে নিকলী উপজেলার সিংপুরচর, পাগলারচর, পরানেরচর,রবিরচর, বান্ডারচর, শোলবাড়িয়ার চর, নয়নবালির চর, সোয়ায়জনিরচর ও করগাঁওচর হাওরে গিয়ে দেখা গেছে, ধনু ও ঘোড়াউত্রা নদী তীরবর্তী চরের অনেক বোরো জমি পানিতে তলিয়ে গেছে। উজানের ঢলে নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ। নৌকা নিয়ে পানির নিচ থেকে আধাপাকা ধান কাটছেন স্থানীয়রা।

জানা গেছে, ভারতের আসামের চেরাপুঞ্জিতে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢলে হঠাৎ করেই দেশের নদীর পানি বাড়তে থাকে। সুনামগঞ্জ হয়ে গত শনিবার থেকে প্রবল বেগে পানি ঢুকতে থাকে কিশোরগঞ্জের ইটনার ধনু নদী তীরবর্তী নিচু জমিতে। গত দুদিনে পানি আরও বেড়ে নতুন করে প্লাবিত হয় নিকলী উপজেলার কয়েকটি চরাঞ্চলের জমি।

কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ফসলরক্ষা বাঁধগুলো সময় মতো মেরামত না করায় এগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এগুলো দ্রুত সংস্কার না করা হলে বিভিন্ন হাওরে দ্রুত পানি ঢুকে পড়বে।
এদিকে হাওরের সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার জরুরি সভা করেছে উপজেলা জেলা প্রশাসন। এতে ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের ওপর গুরুত্ব দেওয়া হয়।

গত এক সপ্তাহে জেলার ইটনা ও নিকলীর নদী তীরবর্তী চরাঞ্চলে প্রায় ৭শ একর ধান পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল আলম।

তিনি জানান, এখনও ফসলরক্ষা বাঁধের ভেতর পানি প্রবেশ করেনি। নদী তীরবর্তী নিচু এলাকার ধান ডুবেছে। নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন বলেন, ৮০ ভাগ ধান পাকলেই দ্রুত কেটে ফেলতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জে চলতি মৌসুমে ১২ হাজার ২১৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com