মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

শ্রীমঙ্গলে ৬০ বছর পর প্রভাবশালীদের কব্জা থেকে খাস জমি উদ্ধার

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গলে ৬০ বছর পর প্রভাবশালীদের কব্জা থেকে খাস জমি উদ্ধার
শ্রীমঙ্গলে দীঘ ৬০ বছর পর প্রভাবশালীদের কব্জায় থাকা বিপুল পরিমান সরকারী খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উপজেলার সদর ইউনিয়নের বালিশিরা মৌজা ও আশিদ্রোণ ইউনিয়নের আশিদ্রোন এবং উত্তরসূর মৌজায় অবস্থিত এসব খাস জমি উদ্ধার করা হয়েছে।

এসব সরকারী জমি উদ্ধারে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালায়। এসময় প্রভাবশালীদের দখলে থাকা সদর ইউনিয়নের বালিশিরা মৌজায় ৬ একর এবং আশিদ্রোন ইউনিয়নের আশিদ্রোন এবং উত্তরসূর মৌজায় ৩ একর খাস জমি উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর নেতৃত্বে জমি উদ্ধার কাজে অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। স্থানীয়রা জানান, এসব জমির বেশীর ভাগ অংশ উপজেলা কৃষকলীগের সভাপতি আফজল হকের দখলে ছিল। তিনি দীর্ঘদিন এসব জমি দখলে রেখে চাষাবাদ করে আসছিলেন।

জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা কৃষকলীগের সভাপতি আফজল হক বলেন, দীর্ঘ ৬০ বছরের বেশী সময় ধরে এসব জায়গায় ফসল ফলিয়ে আসছিলাম। এই জমি স্থায়ী বন্দোবস্ত  নিতে মন্ত্রনালয়ে আবেদন করেছি। কিন্ত বন্দোবস্ত না দিয়ে সরকারী লোকজন এসে এসব জমি অধিগ্রহন করে নেন।

শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন বলেন, এই সরকারী জমিগুলো দীর্ঘদিন যাবত বেদখল ছিল। প্রশাসনিক ভাবে এসব জমি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এসব জমিতে ভূমি ও গৃহহীন ৩শ’ পরিবারের জন্য ঘর নির্মাণ করার করা হবে। আশা করছি খুব শীঘ্রই ঘর নির্মাণের কাজ শুরু করা হবে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে একটি মহল অবৈধভাবে এসব জমি ভোগ দখল করে আসছিল। আমরা এসব খাসজমি চিহ্নিত করে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছি। তিনি আরও জানান, উদ্ধারকৃত এই খাস জমিতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দিয়ে গৃহ নির্মাণ করে দেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com