সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হোসেনপুরে টিসিবির ট্রাক থেকে পণ্য ছিনতাই

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে টিসিবির ট্রাক থেকে পণ্য ছিনতাই
হোসেনপুরে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদশ) ট্রাক আটকিয়ে দুর্বত্তরা পণ্য ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযাগ পাওয়া গিয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার পুমদী ইউনিয়নের পুমদী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মের্সাস হাজী ট্রের্ডাস এর স্বত্তাধিকারী আলী হায়দার ট্রাকে করে উপজেলার খাদ্য গুদাম থেকে ১ হাজার কার্ডধারীদর মাঝে  প্রতি প্যাকেট ২ কেজি চিনি, ২ কেজি ছোলা, ২ কেজি সয়াবিন তেল ও ২ কেজি মুসুর ডাল বিতরণের উদ্দেশ্যে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ নিয়ে যাওয়ার পথে পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন পূর্ব থেকে উৎপেতে থাকা ৪০/৫০ জন দুর্বত্ত ট্রাকের গতিরোধ করে বস্তা কেটে ২৫ থেকে ৩০টি প্যাকেট ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার খবর শুনে হোসেনপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বার্হী কর্মকর্তা রাবেয়া পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন কবির, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম ও স্থানীয় চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ঘটনাস্থলে ছুটে যান।
এ ঘটনার বিবরণ দিয়ে ইউএনও রাবেয়া পারভেজ জানায়, দুর্বত্তদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com