সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

শনিবার হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে
শনিবার হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব

হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব অনুষ্ঠিত হবে আগামীকাল ৯ই এপ্রিল শনিবার । এ উপলক্ষে লাঙ্গলবন্দ স্নান উৎসব ছাড়াও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর থেকে ১ কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদ খুরশিদ মহল সেতু সংলগ্নে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব।

এ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ঘাট, কাচারী বাজার, রামপুর বাজার, কুলেশ্বরী বাড়ী দেবালয় প্রাঙ্গনে দিন ব্যাপী মেলা উৎসব অনুষ্ঠিত হবে। এবার লক্ষাধিক নারী পুরুষের সমাগম হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

অষ্টমী স্নান উৎসব উপলক্ষে হোসেনপুর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর সভাপতি ও হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল জানান – আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের স্নান উৎসবে বরাবরের মতো এলাকার জাতি ধর্ম নির্বিশেষে সকলেই উৎসব আমেজ নিয়ে পালন করবে। ইতিমধ্যে অষ্টমী স্নান উৎসব ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষে প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী তৎপর।

এ ব্যাপারে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ- বলেন যদিও স্নান ঘাটটি ময়মনসিংহ জেলার পাগলা থানার অধিনে তবুও নিরাপত্তার জন্য প্রশাসনিক ভাবে সার্বিক সহযোগিতা করবে এবং ব্যবস্থা করা হয়েছে। হোসেনপুর থানা ওসি মোঃ মাসুদ আলম জানান- আমারা এ উৎসবে আগত সকল হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য আমাদের হোসেনপুর থানা পুলিশ ও পাগলা থানার পুলিশ প্রশাসন  মিলে অষ্টমী স্নান  পালনের সার্বিক সহযোগিতা প্রতি বছরের ন্যায় এ বছর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com