বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

হোসেনপুরে অষ্টমী স্নানোৎসবে লক্ষাধিক পূর্ণার্থী

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১২৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে অষ্টমী স্নানোৎসবে লক্ষাধিক পূর্ণার্থী
কিশোরগঞ্জের হোসেনপুরে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আগত লক্ষাধিক পূর্ণার্থীরা ব্রহ্মপুত্রের জলে স্নান করে পাপ মুচনের জন্য প্রার্থনা করেছেন।
এ উপলক্ষে শনিবার (৯ এপ্রিল) স্থানীয় প্রশাসন পূর্ণার্থীদের থাকা-খাওয়া,যাতায়ত ও সার্বক্ষনিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি ব্রহ্মপুত্রের তীরবর্তী দীর্ঘ চরাঞ্চলে স্নানের পর কাপড় বদলের গৃহ,সুপেয় পানির ব্যাবস্থা ও অস্থায়ী সৌচাগারের ব্যাবস্থা করেছেন। পূর্ণার্থীরা সকালে স্নান শেষে কুলেশ্বরী দেবালয়ে প্রসাদ বিতরন ও পুজা-অর্চনায় অংশ নেন।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপজেলার আহবায়ক সঞ্জিত চন্দ্র শীলসহ অনেকেই জানান, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের পর হোসেনপুরের ব্রহ্মপুত্র নদে দেশের দ্বিতীয় বৃহত্তম অষ্টমী স্নানোৎসবে এ বছর লক্ষাধিক পূর্ণার্থীর আগমন ঘটেছে। এ উপলক্ষে স্থানীয় কয়েকটি সেচ্চাসেবী সংগঠন শিশু কিশোরদের চিত্ত-বিনোদনের জন্য নাগরদোলার পাশাপাশি ঘুড়ি উড়ানো প্রতিযোগীতার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, ওসি মুহাম্মদ মাসুদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা ব্রহ্মপুত্রের স্মান ঘাট পরিদর্শন করেন।
তাছাড়া, কুলেশ্বরী  দেবালয়,উপজেলা পরিষদ চত্বর,রামপুর বাজারসহ বিভিন্ন জাায়গায় বিশাল মেলার আয়োজন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সার্বক্ষনিক র‌্যাব ও পুলিশি টহল অব্যাহত থাকার পাশাপাশি পূর্ণার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যস্টনি তৈরী করেছে স্থানীয় প্রশাসন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com