বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

কমলগঞ্জ পুলিশের উপহার পেয়ে মহা খুশি করফুন নেছা

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
কমলগঞ্জ পুলিশের উপহার পেয়ে মহা খুশি করফুন নেছা

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের অসহায় নারী করফুন নেছা মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে উপহারের ঘর পেয়ে মহা খুশি তিনি। গত রোববার আনুষ্টানিকভাবে তাঁর হাতে ঘরের চাবি হস্তান্ত করা হয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে।

কমলগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়, দেশের প্রতিটি থানায় মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্দ্যোগে ভূমি ও গৃহহীন অসহায়কে একটি ঘর উপহারের উদ্যোগ নেওয়া হয় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে। কমলগঞ্জ থানায় বেশ কিছু ভূমিহীন মানুষ আবেদন করলেও যাচাই বাছাই করে করফুন নেছাকে উপহারের ঘর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় আড়াই লক্ষ টাকা ব্যায়ে ৪৬০ বর্গফুট আয়তনের দুই কক্ষ, বারান্দা ও বাথরুমসহ ঘর নির্মাণ করে দেওয়া হয়। ঘরের শুরু থেকে শেষ পর্যন্ত নির্মাণ কাজের দেখাশোনা করেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) এনামূল হক।

উপহারের নতুন ঘর পেয়ে করফুন নেছা বলেন, আমি গরীব মানুষ জীবনে ভাবিনি মরার আগে পাকা ঘরে থাকতে পারবো। আমার দুই ছেলে তাঁরা কাজ করে সংসার চালায়। যাচাই বাছাইয়ে উপহারের ঘরে আমার নাম আসে। পুলিশ সবকিছুর দায়িত্ব নিয়ে আমার ঘর নির্মাণ করে দিয়েছেন। বৃদ্ধ বয়সে পরিবারের সবাইকে নিয়ে দালান ঘরে বসবাস করছি নিজের কাছে অনেক ভালো লাগছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, মুজিববর্ষ উপলক্ষে সারা বাংলাদেশের সকল থানায় একটি করে ঘর উপহার দেওয়া হয়েছে ভূমি ও গৃহহীনকে। করফুন নেছার ঘর নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তদারকি করেছি। একজন অসহায় নারীকে পুলিশের পক্ষ থেকে ঘর উপহার দিতে পেরে অনেক ভালো লাগছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com