বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

মৌসুমী ফলের পাইকারি আড়তে অনিয়মের দায়ে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
মৌসুমী ফলের পাইকারি আড়তে অনিয়মের দায়ে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং ফল ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় সোমবার (১১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার পোষ্ট অফিস রোড, সাগরদীঘি রোড, নতুন বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং মৌসুমী ফল ব্যবসার প্রতিষ্টানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

 

অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয় তদারকি অভিযানে পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, খুচরা ব্যবসায়ীদের পাকা বিক্রয় ভাউচার প্রদান না করা, অতিরিক্ত দামে মৌসুমী ফল বিক্রয় করা, প্রতিশ্রুত অনুযায়ী ফল সরবরাহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পোষ্ট অফিস রোডে অবস্থিত মেসার্স নাহিদা ফল ভান্ডারকে ৭ হাজার টাকা, সাগর দীঘি রোডে অবস্থিত রহমান ফল ভান্ডারকে ৭ হাজার টাকা, নতুন বাজারে অবস্থিত রেশমা ফল ভান্ডারকে ৫ হাজার টাকা, জুবায়ের বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা, মেসার্স ঐশী বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয় বলে সত্যতা নিশ্চিত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com