বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

হোসেনপুরে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধী রমজান

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১৩২ বার পড়া হয়েছে
হোসেনপুরে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধী রমজান
‘প্রতিবন্ধী শিশুর দিন কাটে বালতিতে, হুইল চেয়ারের আকুতি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী রমজান পেল হুইল চেয়ার।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে প্রতিবন্ধী রমজানকে কিশোরগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহায়তায় হুইল চেয়ার প্রদান করেন উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, সমাজ সেবা কর্মকর্তা এছানুল হক, কিশোরগঞ্জ সমাজসেবা প্রতিবন্ধী ফাউন্ডেশন  কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা মোঃ মুঞ্জু মিয়া  প্রমূখ।
হুইল চেয়ার পেয়ে আবেগে আপ্লুত হয়ে রমজানের মা জেসমির বলেন, ‘আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আমার প্রতিবন্ধী ছেলেটাকে আর বালতিতে বসে দিন কাটাতে হবে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ জানান, রমজানের পিতা আগে কখনো হইল চেয়ারের জন্য আবেদন করেন নি। এবিষয়ে প্রকাশিত নিউজটি আমাদের নজরে আসার পর পরই তাকে হুইল চেয়ার দেওয়ার উদ্যোগ নেয়া হয়।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল মঙ্গল বার কয়েকটি জাতীয় দৈনিকে প্রতিবন্ধী শিশু রমজানকে নিয়ে নিউজ প্রকাশিত হলে তা উপজেলা প্রশাসনের নজরে আসে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com