মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

মঙ্গলের প্রত্যাশায় মৌলভীবাজারে মঙ্গল শোভাযাত্রা

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে
মঙ্গলের প্রত্যাশায় মৌলভীবাজারে মঙ্গল শোভাযাত্রা

১৪ এপ্রিল পহেলা বৈশাখ। সূর্যের নতুন আলোর সঙ্গে, এসেছে নতুন বছর ১৪২৯। সূচনা হলো নতুন আরেকটি বাংলার সনের-শুভ নববর্ষ। এসো হে বৈশাখ এসো এসো…মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা। এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহবান জানায় বাঙালি। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ বা বাংলা নতুন বর্ষ।

এ উপলক্ষ্যে আজ ১৪ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
এ সময় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন,মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র ফজলুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,মো: জামাল উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টুসহ আওযামী লীগ নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকার পর এবার মঙ্গল শোভাযাত্রা সশরীরে অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে প্রতিকী উপস্থাপনের নানান বিষয় স্থান পেয়েছে। তাছাড়া শোভাযাত্রায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পরে ১১ টা ৩০ মিনিটে নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি ভবনে বর্ষবরণ অনুষ্ঠিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ-এর সঞ্চালনায় এবং জেলা প্রশাসক মীর নাহিদ আহসান-এর সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভা মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো: নাছের রিকাবদার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, মো: জামাল উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, কালচারাল অফিসার জ্যোতি সিনহা প্রমুখ।

পরে বাংলা নববর্ষ উপলক্ষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ এবং গান পাঠশালার শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com