মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

নওগাঁয় নিম্মবৃত্ত রোজাদাররা পাচ্ছেন ভালোবাসার ২টাকার ইফতার প্যাকেজ

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে
নওগাঁয় নিম্মবৃত্ত রোজাদাররা পাচ্ছেন ভালোবাসার ২টাকার ইফতার প্যাকেজ

“ভালোবাসার ইফতার ২টাকায়” এই স্লোগানকে সামনে নিয়ে নওগাঁয় প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে ১০০ জন নি¤œবিত্ত মানুষের মাঝে ইফতার প্যাকেজ তুলে দিচ্ছে “নওগাঁ ফুড প্যালেস রেস্টুরেন্ট” ।

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যখন আকাশচুম্বী সেখানে মাত্র ২টাকায় পাঁচ পদ দিয়ে সাজানো ইফতার বিক্রি উদ্যোগ নিয়েছে নওগাঁর একটি ব্যবসা প্রতিষ্ঠান। নওগাঁর শহরের পুরাতন বাসস্টান্ড এলাকায় অবস্থিত “ফুড প্যালেস রেস্টুরেন্ট” এর মালিক মনোয়ার হোসেন লিটন এই উদ্যোগ নিয়েছেন।

শনিবার বিকেলে শহরের মুক্তির মোড় এলাকায় আনুষ্ঠানিক ভাবে ভ্রাম্যমাণ ভ্যান থেকে ১০০ জন নি¤œবিত্ত মানুষের মাঝে ২ টাকায় ইফতার বিক্রির মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন করা হয়। রমজান মাসের বাকি দিনগুলোতে এখন থেকে প্রতিদিন শহরের ভিন্ন ভিন্ন স্থানে নি¤œ আয়ের মানুষের মধ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ২ টাকায় ইফতার বিক্রি করছে প্রতিষ্ঠানটি।

এদিন শহরের পুরানো বাসষ্ট্যান্ড এলাকায় দুই টাকার এই ইফতার বিক্রি করা হয়। সেখানে গিয়ে দেখা যায়, একটি ভ্যানের দুই পাশে ‘ভালোবাসার ইফতার ২ টাকায়, রমজান জুড়ে’; ‘আয়োজনে ফুডপ্যালেস রেস্টুরেন্ট’। ভ্যানের পেছনে ১০-১২ জন লোকের সারি। তাাদের মাঝে দুই টাকার বিনিময়ে একে একে ইফতার প্যাকেট তুলে দিচ্ছেন এক ব্যক্তি। দুই টাকায় ইফতার কিনতে পেরে হাসি মুখে ফিরছেন ক্রেতারা।

দুই টাকায় ইফতার কিনে ফিরছিলেন একরামূল নামের এক রিকশাচালক। তার প্যাকেটটি খুলে দেখা গেল, প্যাকেটে খিচুরি, একটি ডিম, একটি বেগুনি, একটি পিয়াজু, ছোলা ও খেজুর দেওয়া হয়েছে।

সেখানে ইফতার কিনতে আসা আরো কয়েকজন রিকশাচালক বলেন, গরিব মানুষ ইচ্ছে থাকলেও বেশি দাম দিয়ে ভালো খাবার কিনতে পারছেন না তারা। বাচ্চারা অনেক সময় ভালো খাবারের বায়না করে। অধিকাংশ দিন রাস্তার ধারের দোকান থেকে ২০-২৫ টাকার মুড়ি, ছোলা, খেজুর কিনে ইফতার করে। সেখানে মাত্র দুই টাকায় ডিম, খিচুরি দিয়ে ইফতার পেয়ে দারুণ খুুশি তাঁরা। এই আয়োজনকে সাধুবাদ জানান ও উদ্যোক্তার জন্য দোয়া করেন তাঁরা।

ভ্রাম্যমাণ ভ্যানে ইফতার বিক্রি করা ফুড প্যালেস রেস্টুরেন্টের কর্মী সাইদুর রহমান বলেন, ২ টাকায় যে ইফতার প্যাকেজ বিক্রি করা হচ্ছে সেই প্যাকেজ রেস্টুরেন্টে ৮০টাকায় বিক্রি করা হয়। শহরের ভিন্ন ভিন্ন স্থানে প্রতিদিন ২ টাকায় ১০০ প্যাকেট ইফতার বিক্রি করা হয়।

ব্যক্তি উদ্যোগে এমন আয়োজনকে সাধুবাদ জানান স্থানীয় শিল্প-সাহিত্যের সংগঠন “আটচাল”র সভাপতি কবি ও গল্পকার টগর মেহেদী। তিনি বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাত্র ২ টাকায় ইফতারি সরবারহ করা হচ্ছে। নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ। এই প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত।
দুই টাকায় ইফতার বিক্রির কারণ জানতে চাইলে ফুড প্যালেস রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী মনোয়ার হোসেন লিটন বলেন, সুবিধাবঞ্চিত হলেও অনেকেই সারা দিন রোজা রেখে বিনা মূল্যে ইফতার করতে চান না। এসব বিবেচনায় রেখে কারও আত্মসম্মানে যাতে আঘাত না লাগে সে জন্য ২ টাকার বিনিময়ে ইফতার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো রমজান জুড়ে এই আয়োজন চলবে বলে তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com