মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১

মোঃ শাহাদত হোসেন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে
উল্লাপাড়ায় বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত ১
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের চাপায় ব্যাটারি ইঞ্জিন চালিত অটোরিকশার থাকা বাবু (৪৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় ভ‍‍্যানযাত্রী সহ আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ১২টার সময় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার বোয়ালিয়া কবরস্থানে সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার বড়হর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আহতদের পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত জানান , যাত্রীবাহী একটি বাস পাবনা যাচ্ছিল। পথে বোয়ালিয়া বাজার এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো লেনে বাসটি চালাতে থাকেন। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দিয়ে বাসটি খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই বাবু নামে এক ভ্যানযাত্রী মারা যান। এসময় আহত হন আরও দুই ভ্যানযাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসটি জব্দ করা হলেও দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতের মৃত্যু দেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com