মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

শ্রীমঙ্গলে পুষ্টি সপ্তাহের উদ্বোধন

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে  এই সপ্তাহ চলবে ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত। এ উপলক্ষে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়ন করবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।

উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ।

পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, শ্রীমঙ্গল একটি চা বাগান অধ্যুষিত উপজেলা। এ উপজেলায় বসবাসরত জনসংখ্যার বড় একটি অংশ চা শ্রমিক। বিশেষ করে চা শ্রমিক ও তাদের সন্তানেরা পুষ্টি শূন্যতায় ভোগে।
তারা বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় চা শ্রমিকদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার। কারণ চা শ্রমিক এবং তাদের সন্তানেরা পুষ্টি শূন্যতায় নানান রোগে আক্রান্ত হচ্ছে। তাই বক্তারা সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও’কে চা শ্রমিক ও হাওর অঞ্চলের দরিদ্র মানুষদের জন্য পুষ্টি নিয়ে কাজ করার আহ্বান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com