মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

নওগাঁ সহ সারাদেশের সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
নওগাঁ সহ সারাদেশের সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

সম্প্রতি নওগাঁর সাপাহার, পত্নীতলা ও মহাদেবপুরসহ সারাদেশের সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবীতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ নওগাঁ জেলা শাখার আয়োজনে শহরের মুক্তির মোরে বেলা ১১টায় ঘণ্টা ব্যাপি এই মানবন্ধন করা হয়।

মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তারা বলেন, সম্প্রতি নওগাঁর মহাদেবপুরে সংবাদ প্রকাশের জেরে দুইজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। আমরা এর প্রতিবাদ জানাই। সাংবাদিকদের ওপর অন্যায়ভাবে কোনো হামলা- মামলা হলে আমরা কখনোই বসে থাকবো না। প্রতিবাদে রাজপথে মানববন্ধন করবো। সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীরা যেই হোক না কেন তাদের দ্রুত গ্রেফতার করা না হলে আমরা প্রয়োজনে সারা দেশব্যাপি কঠোর আন্দলোন গড়ে তুলবো।

মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বেলাল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব রাখেন সংগঠনের নওগাঁ জেলা শাখার সহ সভাপতি সময় টিভির স্টাফ রিপোর্টার এম আর রকি, খোরশেদ আলম, যুগ্ন সম্পাদক ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এ কে সাজু, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ সহ অনেকে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নওগাঁয় বসবাসরত এবং কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের শতাধিক গণমাধ্যম কর্মীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com