মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

শ্রীমঙ্গলে ৪ অপহরণকারী গ্রেফতার 

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাজ দেয়ার কথা বলে ডেকে এনে ২ ব্যক্তিকে অপহরণ করার অভিযোগে পুলিশ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে। মুক্তিপণ আদায়ে ব্যবহৃত মোবাইল ফোন নম্বরের সূত্র ধরে
শুক্রবার (২২ এপ্রিল) ভোররাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম অর রশীদ তালুকদারের নির্দেশে শ্রীমঙ্গল থানার (ওসি) তদন্ত হুমায়ুন কবিরের নেতৃত্বে এসআই আসাদুর রহমান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স  উপজেলার খাসগাঁও ইকরা মাদ্রাসা এলাকা থেকে ওই ৪ অপহরণকারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মাসুক মিয়া (৩২), মোঃ নাসির মিয়া (৩২), মোঃ মোজাক্কির আহমেদ রাফি (২০) ও মোঃ মুসলিম আহমেদ আলভী (২৫)।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল গ্রেফতারকৃতরা সিলেট কতোয়ালী থানার বাসিন্দা আব্দুল জব্বারের পুত্র মো. জাবেদ মিয়া (৩৫) মৃত আত্তম আলীর পুত্র সাইফুল ইসলাম (৪০) কে কাজ দেয়ার কথা বলে মৌলভীবাজার সদরের সরকার বাজার এলাকায় আসতে বলে। পরে সেখান থেকে একটি মাইক্রোবাসে তাদের শ্রীমঙ্গল শহরের খাসগাঁও এলাকায় একটি বাসায় অপহরণ করে আটকে রাখে। পরে অপহরণকারীরা অপহৃতদের পরিবারের কাছে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে।
এসময় তাদের দাবীর টাকা পরিশোধে একটি বিকাশ নাম্বার দেয়া হয়। এ ঘটনায় অপহৃত পরিবারের লোকজন শ্রীমঙ্গল থানায় অভিযোগ করলে পুলিশ বিকাশ নাম্বারের সূত্র ধরে শুক্রবার অপহরণকারীদের গ্রেফতার করে।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুর কবির জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com