মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

রাজারহাটে আসন্ন ঈদুল ফিতরে ৪৩ হাজার ১৭৪ পরিবার পাবে ভিজিএফের চাল

সোহেল রানা, কুড়িগ্রাম
  • আপডেট সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
রাজারহাটে আসন্ন ঈদুল ফিতরে ৪৩ হাজার ১৭৪ পরিবার পাবে ভিজিএফের চাল
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটে ৪৩১.৭৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৭ টি ইউনিয়নের ৪৩ হাজার ১৭৪টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে। যা আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ করতে হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব‍্যবস্থাপনা শাখা সূত্রে জানাগেছে, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে,রাজারহাট ইউনিয়নে ৭৭২০,চাকিরপশার ইউনিয়নে ৬৮৬০,ছিনাই ইউনিয়নে ৬৫৭০,বিদ্যানন্দ ইউনিয়নে ৪০৬৪,নাজিমখাঁন ইউনিয়নে ৪৭৫০,ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে,৬৮৪০, উমরমজিদ ইউনিয়নে ৬৩৭০ টিসহ মোট ৪৩ হাজার ১৭৪টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৪৩১.৭৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।
রবিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় ভিজিএফের চাল বিতরণের দৃশ্য। ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালামের উপস্থিতিতে বিশৃঙ্খলা এড়াতে গ্রাম পুলিশ সদস্যদের সহায়তায় লম্বা লাইনে দাড় করিয়ে উপকার ভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। এসময় ট‍্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম বলেন,৭টি ইউনিয়নের সুবিধা ভোগীদের তালিকা হাতে পেয়েছি। উক্ত বরাদ্দকৃত চাল ইতিমধ্যে উত্তোলন করে বিতরণ শুরু করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ। আগামী ২৮ তারিখের মধ্যে টেগ অফিসারের উপস্থিতিতে সুষ্ঠু-সুন্দরভাবে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com