মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

শ্রীমঙ্গল উপজেলায় ভূমিহীন আরো ৫০ পরিবার পাচ্ছে নতুন ঠিকানা

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল উপজেলায় ভূমিহীন আরো ৫০ পরিবার পাচ্ছে নতুন ঠিকানা
আগামীকাল (২৬ এপ্রিল) মঙ্গলবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলার আরো ৫০ পরিবার পাবে নতুন ঠিকানা। মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় ভূমি ও গৃহহীন ৫০ পরিবারকে দলিলসহ ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হবে কাল। এর আগে এই প্রকল্পের আওতায় দুই ধাপে  শ্রীমঙ্গল উপজেলার ভূমিহীন ৬শ’ পরিবারের মাঝে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ভূমিসহ পাকা ঘর প্রদান করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলায় আরো বেশ কিছু পরিবারের জন্য গৃহ নির্মাণের লক্ষ্যে  দীর্ঘদিন থেকে প্রভাবশালীদের দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত ওইসব জমিতে খুব শীঘ্রই ঘর নির্মাণ কাজ শুরু করা হবে।

সোমবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান, শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

তিনি আরো জানান, গৃহহীনদের যে সকল এলাকায় গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে, তার আশপাশে স্কুল, মসজিদ, কমিউনিটি ক্লিনিক, সুপেয় পানির ব্যবস্থা সহ সকল ধরনের সুযোগ-সুবিধা করে দেয়া হয়েছে। পাশাপাশি তাদের কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে সরকারিভাবে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তাদের স্বাবলম্বী করে তুলতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক ঋণ দেয়া হবে বলেও জানান, উপজেলা নির্বাহি কর্মকর্তা নজরুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com