মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

সেন্টমার্টিনে এক লাখ ইয়াবাসহ আটক ৭

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে
সেন্টমার্টিনে এক লাখ ইয়াবাসহ আটক ৭

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে অভিনব কায়দায় পাচারকালে এক লাখ দুই হাজার পিস ইয়াবাসহ সাতজনকে আটক করেছে কোস্টগার্ড। এর মধ্যে পাঁচজন রোহিঙ্গা।

আটকরা হলেন- মো. হামিদ হোসেন (৪২), হোসেন জোহার (১৮), মো. জোবায়ের (২২), লাল মোহাম্মদ (২৫), মো. ইয়াসিন (১৯)। এরা সবাই রোহিঙ্গা। বশির আহমদ (৪৫) ও মো. আলম (২০) টেকনাফের বাসিন্দা।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন লাবিব উসামা আহমাদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বিসিজি স্টেশন সেন্টমার্টিন কমান্ডার লেফটেন্যান্ট রাইয়ান আলমের নেতৃত্বে সেন্টমার্টিনের পূর্বদিকে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ফিশিংবোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয়। বোটটি না থামিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে ধাওয়া   দিয়ে বোটটি আটক করা হয়।

পরে বোটে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় এক লাখ দুই হাজার পিস ইয়াবাসহ সাত মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত ফিশিংবোট এবং আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com