মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার গৃহহীনদের মাঝে ঘর উপহার

মো: মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার গৃহহীনদের মাঝে ঘর উপহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১৮ গৃহহীন ও ভূমিহীন পরিবার।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে সারা দেশে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স প্রদর্শনের আয়োজন করে উপজেলা প্রশাসন। পরে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘরের চাবি ও জমির দলিলপত্র ১৮ পরিবারের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছবাহ উদ্দিন, মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com