শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জে ৫৯ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী আটক

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ৫৯ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী আটক

মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৯ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাদল মিয়া (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।

 

সোমবার (২৫ এপ্রিল) দিবাগত মধ্যরাতে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব নেশার ইনজেকশনসহ তাকে আটক করা হয়। বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী বাদল মিয়া শহরের শোলাকিয়া কানিকাটা এলাকার আব্দুল হাশিমের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, বাদল মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গতকাল (সোমবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার কাছে ৫৯ পিস বুপ্রেনরফিন ইনজেকশন পাওয়া যায়।

উক্ত বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com