শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

যশোদল বাজারে শতবর্ষী বৃক্ষটি এখন জন দুর্ভোগের কারণ

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে
যশোদল বাজারে শতবর্ষী বৃক্ষটি এখন জন দুর্ভোগের কারণ

সূর্যের প্রচন্ড তাপে শরীরের জামা খুলে বিশাল এক গাছে নিচে বসে শান্তি নিবারনের চেষ্টা করছেন ৬০ বছর বয়সী একজন দিনমজুর। জানা যায়, কাজের ফাঁকে ফাঁকে তিনি প্রায়ই শতবর্ষী এই রেইনটি গাছে নিচে বসে বিশ্রাম নেন।

তবে শান্তি নিবারনের ফাঁকে তিনি জানালেন ভিন্ন কথা। মাঝে মাঝে নাকি এ উপকারী গাছটি জন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। তিনি জানান, বড় বড় গাড়ি যখন এই দিক দিয়ে চলাচল করে তখন ঘণ্টার পর পর এখানে গাড়ির জ্যাম লেগেই থাকে।

দুর্ভোগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বৃহৎ এই গাছটির শাখা-প্রশাখাও এখন বৃহৎ। একেকটি শাখাই এখন একেকটি গাছে ন্যায়। সবচেয়ে নিচুঁতে যে ডালটি (শাখা) রয়েছে সেটিতে সামান্য বড় গাড়ি চলাচল করলেই তাতে আটকে পড়ে। তখন রাস্তায় জ্যাম লেগে ঘণ্টার ঘণ্টা সময় মানুষের নষ্ট হয়। প্রায়ই রোগী নিয়ে এম্বুলেন্সও এই জ্যামে শামিল হয়।

কিশোরগঞ্জ-নিকলী সড়ক এটি। প্রতিদিন হাজার হাজার গাড়ির চলাচল। জেলা শহরের সাথে যোগাযোগের জন্য লাখ লাখ মানুষ এই সড়কটি ব্যবহার করে থাকে। জরুরি এম্বুলেন্স, ট্রাক, বাস, মিনি বাস, ব্যাটারী চালিত গাড়ি, জরুরি খাদ্য সরবরাহের গাড়ি, জরুরী ঔষধ সরবরাহের গাড়ি প্রতিদিনই চলাচল করে এ রাস্তা দিয়ে। এমনিতেই প্রয়োজনের তুলনায় সরু রাস্তা হওয়ায় কিছুদিন পর পর ঘটে দুর্ঘটনা। তার ওপর এখন গলার কাঁটা এই বৃক্ষ (একটি শাখা)।

স্থানীয় দোকানদারর জানান, এখানে মাল বোঝায় করা বড় গাড়ি এসে যখন আটকে যায় তখন তাদের প্রচুর দুর্ভোগ পোহাতে হয়। মাঝে মাঝে গাড়ি চলাচল বন্ধ হয়ে ড্রাইভারদের মাঝে চলে ঝগড়ার প্রতিযোগিতা। স্থানীয়রা জানান, সরকারি কোনো পদক্ষেপে তারা এই সমস্যা থেকে মুক্তি চান।

যশোদল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ মো: ওয়াবুল ইসলাম জানান, গাছটি ভূমি অফিসের জায়গায় সেহেতু বিষয়টি নিয়ে তিনি একাধিকবার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তার সাথে কথা বলেছেন। কিন্তু তিনি কোনো সমাধান দিতে পারছেন না।

যশোদল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মো: আবদুল্লাহ আল হাদী জানান, সমস্যাটি দীর্ঘদিনের। স্থানীয় বাজারের ব্যক্তিবর্গ ইতিমধ্যে বিয়ষটি নিয়ে আমার সাথে কথা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে সমস্যাটি সমাধানের জন্য দ্রুত চেষ্টা করবো।

উপজেলা বন বিভাগ কর্মকর্তা হারুন অর রশীদ জানান, এ বিষয়ে আমার সহযোগিতার প্রয়োজন হলে আমি করবো। তবে সব কিছু নিয়ম মেনে করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, বিষয়টি যেহেতু জন দুর্ভোগের সেজন্য একটা সমাধানের প্রয়োজন। এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করবো সমস্যাটি সমাধানের জন্য।

ঈদকে সামনে রেখে জন দুর্ভোগ পোহাতে সমস্যাটি দ্রুত সমাধানের দাবি জানান স্থানীয়রা। তারা জানান, সমস্যা সমাধানে সম্পূর্ণ গাছ কাটার প্রয়োজন নেই। শুধুমাত্র যে ডালটি (শাখা) সমস্যা সেটি সরকারি নিয়ম মেনে কেটে ফেললেই জন দুর্ভোগ লাঘব হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com