মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে মুক্তিযোদ্ধা কাউন্সিলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে
তাড়াইলে মুক্তিযোদ্ধা কাউন্সিলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 
কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ২৮ শে এপ্রিল বৃহস্পতিবার সাড়ে ৫ টায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ -৩ (তাড়াইল-করিমগঞ্জ)  আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো.মুজিবুল হক চুন্নু।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এমপি বীর মুক্তিযোদ্ধা  এডভোকেট মো.মুজিবুল হক চুন্নু’র রাজনৈতিক সমন্বয়কারী মো.আমিরুল ইসলাম খান বাবলু, তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, তাড়াইল থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সরকার, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহম্মেদ, তাড়াইল সরকারি  উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা, তাড়াইল সাচাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ, জাতীয় যুবসংহতি তাড়াইল উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম রুবেল,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ভূইয়া তুহিন, জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মী ছাড়াও বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পড়ান উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com