মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

শ্রীমঙ্গলে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গলে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
শ্রীমঙ্গলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রীমঙ্গল এর উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসান।
অধিদপ্তরের উপমহা পরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপরিচালক নাহিদুল ইসলাম, বাংলাদেশীয় চা সংসদ এর সিলেট শাখার চেয়ারম্যান জিএম শিবলী, শ্রম পরিদর্শক মাহবুবুর রহমান, মো. সোহেল রানা, সুধাংশু শেখর দাস,  বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসাসিয়েশনের সভাপতি মো. মাহবুব রেজা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, মৌলভীবাজার জেলা অটোমোবাইল ওয়ার্কসপ মেক্যানিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রবসহ বিভিন্ন চা বাগান ব্যবস্থাপক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসান বলেন, সরকার শ্রমিক ও শ্রমিক সন্তানদের উন্নত সমৃদ্ধ জীবন মান বিনির্মানে নানামূখী কমর্কসূচী হাতে নিয়েছে। এ জন্য তিনি কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহবান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com