মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

পাকুন্দিয়ায় শ্রমিকলীগের ইফতার ও দোয়া মাহফিল

মো: মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় শ্রমিকলীগের ইফতার ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় শ্রমিকলীগ পাকুন্দিয়া উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩০এপ্রিল) পাকুন্দিয়া প্রেসক্লাব চত্ত্বরে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে পাকুন্দিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ানের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবারের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এ সময় জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আবু নাসের মো. ফারুক সঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ূন কবীর, সাবেক কোষাধ্যক্ষ মো. বোরহান উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল, সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামালীগের সাবেক সভাপতি মাওলানা আবদুল মান্নান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com