মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে শিক্ষার্থীদের অর্থায়নে দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১ মে, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে
তাড়াইলে শিক্ষার্থীদের অর্থায়নে দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ 
কিশোরগঞ্জের তাড়াইলে প্রাক্তন শিক্ষার্থীদের  উদ্যোগে ও অর্থায়নে প্রাক্তন ও চলমান শিক্ষকমন্ডলীদেরকে সম্মাননা স্মারক, ঈদ উপহার ও দরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১মে) উপজেলার জাওয়ার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ও ১৯৯৬ ব্যাচের জাওয়ার উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের আয়োজনে, উদ্যোগে ও অর্থায়নে প্রাক্তন ও চলমান শিক্ষকমন্ডলীদেরকে সম্মাননা স্মারক, ঈদ উপহার ও দরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
জাওয়ার উচ্চ বিদ্যালয়ের ব্যাবস্হাপনা পর্ষদের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শরীফুল ইসলাম।
জাওয়ার উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জামাল উদ্দিন ও নুসরাত জাহান ইমার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন, যতীন্দ্র চন্দ্র দাস, মেহেদী হাসান রেনু, সিদ্দীকুর রহমান, পরিতোষ চন্দ্র দেবনাথ, হিতাংশু চন্দ্র চৌধুরী, আবদুর রউফ, মতিউর রহমান, আশরাফ হোসেন মঞ্জু ও প্রিয়তোষ চন্দ্র দেবনাথ ও মনিরুজ্জামান স্যার। তারা সকলেই শিক্ষার্থীদের জীবনের উন্নতি ও অগ্রগতি কামনা করে বক্তৃতা প্রদান করেন।
শিক্ষকমন্ডলীদেরকে সম্মাননা স্মারক ও ঈদ বস্ত্র দেয়ার পর দরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করার মাধ্যামে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com