শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর মেয়েকে ধর্ষণ চেষ্টা

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৪ মে, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে হাসপাতালে রোগীর মেয়েকে ধর্ষণ চেষ্টা

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর ১২ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (০৩ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে অঞ্জনা (১২) নামে (ছদ্মনাম) রোগীর মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে। অভিযোগকারি মেয়ের বাবা মো: লাল মিয়া (৬০) জানান, গত ২৭ এপ্রিল থেকে এই হাসপাতালের চার তলায় (মেডিসিন ওয়ার্ড) তিনি তার স্ত্রীর চিকিৎসা নিচ্ছেন। স্ত্রীর দেখাশুনা করার জন্য সাথে তার মেয়েও রয়েছেন। আজ সাড়ে নয়টার দিকে তার মেয়ে বারান্দায় হাটাহাটির সময় আনুমানিক ১৭ বছরের এক যুবক মুখে রোমাল চেপে ইমার্জেন্সি দরজা (লাল দরজা) দিয়ে নিচ তলায় টিকেট কাউন্টারে নিয়ে যায়। সেখানে মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন।

হাসপাতালে ডিউটিরত আনসার সদস্য মো: আকবর (৪০) জানান, মেয়ের বাবার অভিযোগ পাওয়ার পর সমগ্র হাসপাতাল খুঁজাখুজি করা হয়েছে। কিন্তু অভিযুক্তকারীকে পাওয়া যায় নি। হয়তো সিসি ক্যামেরা চেক করলে আসামীকে সহজে শনাক্ত করা যাবে। সকালে (বুধবার) আমরা বিষয়টি হাসপাতাল প্রশাসনকে অবগত করবো।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, মেয়েটি সাহায্য চেয়ে চিৎকার করতে করতে প্রথমে ব্লাড ব্যাংকে (নিচ তলায়) দিকে দৌঁড়ে যায়। পরবর্তীতে তার স্বজন ও অন্যান্যরা মিলে মেয়েকে প্রায় সাড়ে দশটার দিকে উদ্ধার করে।

এবিষয়ে কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: দাঊদ জানান, বিষয়টি এখনো আমাদের কেউ অবগত করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।

উক্ত ঘটনায় হাসপাতালের পরিচালকের ফোন নাম্বারে রাত সাড়ে বারটার দিকে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com