সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

তাড়াইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৭ মে, ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে
তাড়াইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১
কিশোরগঞ্জের তাড়াইলে সড়ক দূর্ঘনায় আহত জাহাঙ্গীর মিয়া (২৮) নামে এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের মিলন মিয়ার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার (৫মে) রাত ৯টার দিকে নিজ বাড়ি বোরগাঁও শানকলা থেকে মোটরবাইকে উপজেলা সদর বাজারে যাওয়ার পথে একই এলাকার সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন সুজন এর বাড়ির পাশে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন উদ্ধার করে আহত জাহাঙ্গীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক জেলা সদরে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত জাহাঙ্গীরের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে গভীর রাতে ময়মনসিহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শুক্রবার (৬মে) দুপুরে ময়মনসিহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় জাহাঙ্গীরের মৃত্যু হয়। শুক্রবার (৬মে) বাদ এশা নিজ এলাকায় জানাযার নামাজ শেষে জাহাঙ্গীরের লাশ দাফন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com