রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে ২ কিলোমিটারের মধ্যে লাইব্রেরী গড়ে তোলা হবে

মো: মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৭ মে, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে ২ কিলোমিটারের মধ্যে লাইব্রেরী গড়ে তোলা হবে

বাংলাদেশের গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ আবু বকর সিদ্দিক বলেছেন, বর্তমান সরকার সরকারী বেসরকারী গণগ্রন্থাগারের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে ২ কিলোমিটারের মধ্যে লাইব্রেরী গড়ে তোলা হবে। এ লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন। ১০০টি উপজেলায় কালচারাল একাডেমীও গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মতবিণিময়সভায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য  নূর মোহাম্মদ।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার  রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু,ঢাকার নাক কান গলা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা: মো.আ.সামাদ। পাকুন্দিয়া রিপোটার্স ক্লাবের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জুর পরিচালনায় বক্তব্য রাখেন বিটিভির জনপদ অনুষ্ঠানের চিফ কোর্ডিনেটর মোস্তাক আহমেদ, জেলা সরকারী গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো.আজিজুল হক সুমন,পাকুন্দিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, পাকুন্দিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা  মজিবুর রহমান, কিশোরগঞ্জ জেলা বেসরকারী গণগ্রন্ধাগার সমিতির সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক সাদী, অ্যডভোকেট মোঃ জালাল উদ্দিন, মোতাহের হোসেন স্বপন, পাকুন্দিয়া উপজেলা বেসরকারী গণগ্রন্থাগার সমিতির আহবায়ক রফিকুল ইসলাম খোকন, সদস্য সচিব  আফসার আশরাফীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।

মতবিণিময় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের লাইব্রেরীর সমস্যা সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় পাকুন্দিয়া উপজেলার কৃতি সন্তান বাংলাদেশের গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ আবু বকর সিদ্দিককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের লাইব্রেরী প্রতিনিধিগণ ছাড়াও পাকুন্দিয়া উপজেলা পাবলিক লাইব্রেরীর সদস্যগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, বেসরকারী লাইব্রেরীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com