মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

ফটিকছড়িতে ব্যবসায়ীর বাড়িতে মিললো ২৩২৮ লিটার তেল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
ফটিকছড়িতে ব্যবসায়ীর বাড়িতে মিললো ২৩২৮ লিটার তেল

ফটিকছড়িতে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে অভিযানে গিয়ে কার্টনভর্তি এসব তেল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার  ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামে আক্তার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে মজুত করে রাখা ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  এস এম আলমগীর বাংলানিউজকে বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পাই যে, এক ব্যবসায়ী বেশকিছু সয়াবিন তেল অবৈধভাবে মজুত করে রেখেছে। পরে গত রাতে অভিযান চালিয়ে মজুতকৃত ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

অবৈধভাবে পণ্য মজুতের অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর বিভিন্ন ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে সংগ্রহে রাখা তেল আগামী ২৪ ঘন্টার মধ্যে খোলাবাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com