মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

লাউয়াছড়ায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে বানর ও সাপের মৃত্যু

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে
লাউয়াছড়ায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে বানর ও সাপের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার পৃথক দুটি স্থানে দ্রুতগতির গাড়ি চাপায় একটি বানর ও একটি সাপের মৃত্্ুয হয়েছে। সোমবার বেলা ৩টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ফুলবাড়ি চা বাগানের ৩নং প্লান্টেশন সংলগ্ন মুজিবের টিলা এলাকায় বানর ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি এলাকায় সাপের মৃত্যু হয়।
পরিবেশকর্মী চঞ্চল গোয়ালা জানান, সোমবার বিকেল ৩ টায় দিকে কোন দুটি দ্রুতগতির গাড়ির চাকায় পিষ্ট হয়ে ফুলবাড়ি চা বাগানের ৩ নং প্লান্টেশন এলাকা সংলগ্ন মুজিবের টিলা এলাকায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক পারাপারের সময় একটি উল্টোলেজি বানর মারা যায় এ কিছু সময় পর মাগুরছড়া গ্যাস ফিল্ট এলাকায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে পারাপারের সময় একটি সাপ পিষ্ট হয়ে মারা যায়। ঘটনার বেশ কিছু সময় পর এ দুটি মৃত্যু বন্যপ্রাণীর ছবি ধারণ করি ও সামজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেই।
পরিবেশবাধী ও সাংবাদিক আব্দুল আহাদ বলেন, দ্রুত গতির যানবাহনের কারণে প্রায়ই এ পথে কোন না কোন বন্য প্রাণী মারা যাচ্ছে। এমনিভাবে সোমবার বিকেলে এ দুটি বন্যপ্রাণী মারা গেছে। গুরুত্বের সাথে বিবেচনা করে প্রশাসনের মাধ্যমে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ লাউয়াছড়া উদ্যান এলাকায় ধীরগতিতে যানবাহান চলাচলের ব্যবস্থা গ্রহন করতে হবে।
বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জবন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি জানেন না। পরে খোঁজ নিয়ে আবার তিনি জানান, দুটি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে তবে এটি সম্ভবত রোববার কোন এক সময় ঘটেছে। বিষয়টি তিনি খতিয়ে দেখছেন বলে জানান।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন,বিষয়টি আমার জানা ছিল না, তবে এখন খতিয়ে দেখছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com