মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

শ্রমিক লীগ হবে বঙ্গবন্ধুর আদর্শের দল: খাদ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
শ্রমিক লীগ হবে বঙ্গবন্ধুর আদর্শের দল: খাদ্যমন্ত্রী

শ্রমিকলীগে কোন চাঁদাবাজদের স্থান নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। তিনি বলেন শ্রমিক লীগ হবে বঙ্গবন্ধুর আদর্শের দল। মেহনতি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠাই হবে তাদের কাজ।

মঙ্গলবার (১০ মে) বিকেল ৩টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় শ্রমিক লীগ নওগাঁ জেলা শাখার কমিটি পরিচিতি সভায় এসব কথা বলেন মন্ত্রী। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।

এসময় খাদ্যমন্ত্রী বলেন,আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ আমরা যে দলই করিনা কেন আমাদেরকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে দল করতে হবে। দল ক্ষমতায় থাক বা না থাক সবাইকে সংগঠিত থাকতে হবে।

মন্ত্রী বলেন, দলের কোন সদস্যের কারনে বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার মর্যাদা ক্ষুন্ন না হয় সেদিকেও সবাইকে নজর রাখার আহবান জানান মন্ত্রী। কারো কারনে দলের সুনাম ক্ষুন্ন হবে তা মেনে নেয়া হবে। প্রয়োজনে তাকে দল থেতে বর্হিষ্কার করা হবে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, সামনে নির্বাচন তাই এখন থেকেই নেতা-কর্মীদের মাঠে কাজ করতে হবে। বিএনপি মুখে যতই বলুক না কেন নির্বাচনে তারা আসবে না কিন্তু তারা ভিতরে ভিতরে মাঠ গোছাচ্ছে। তারা যদি নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে জনগনকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানান মন্ত্রী।

এসময় জেলা শ্রমিকলীগের সভাপতি ডিএম আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, রফিকুল ইসলাম রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপাল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, ইলিয়াস তুহিন রেজা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রামানিক। সভায় শ্রমিকলীগের নেতাকর্মীরাসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com