সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

বিধবা মনোয়ারাকে ঘর উপহার দিলেন এমপি লিপি

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে
বিধবা মনোয়ারাকে ঘর উপহার দিলেন এমপি লিপি
২০ বছর যাবৎ জরাজীর্ণ নড়বড়ে কুঁড়ে ঘরে বাস করা সেই বিধবা মনোয়ারাকে একটি ঘর উপহার দিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি।
উপহারের সেই নতুন ঘরে পুত্র, পুত্রবধু ও নাতীদের নিয়ে বসবাস শুরু করেছেন বিধবা মনোয়ারা।
জানা যায়, হোসেনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা বিধবা মনোয়ারা ২০ বছর যাবৎ জরাজীর্ণ নড়বড়ে একটি  কুঁড়ে ঘরে বসবাস করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি স্থানীয় অনলাইন পোর্টালে প্রকাশিত হলে এমপি লিপির নজরে আসে। পরে সংসদ সদস্য ডা. জাকিয়া নুর লিপির পক্ষে হোসেনপুরের স্বেচ্ছাসেবকলীগ নেতা হাকিম তানিম ঘর তৈরীর জায়গা পরিদর্শন ও এসব ব্যাপারে ওই বিধবার সাথে কথা বলেন।
নতুন ঘর পেয়ে আনন্দে আত্নহারা বিধবা মনোয়ারা বলেন, ‘আমি এহন আরামে নতুন ঘরে বসবাস করবাম। মেঘ বৃষ্টিতে আর কষ্ট করা লাগতো না। আল্লাহ আমরার এমপির মঙ্গল করুক।’
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম জানান, বিষয়টি আপার (এমপির)  নজরে আসলে তিনি আমাকে ঘরটি পরিদর্শন করার কথা বলেন।  আপার নিদের্শ অনুযায়ীই ঘরটি করে দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com