মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

ইতালি যাওয়ার পথে একদল বাংলাদেশি জিম্মি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
ইতালি যাওয়ার পথে একদল বাংলাদেশি জিম্মি

লিবিয়া থেকে দালালের মাধ্যমে নৌকায় ইতালি যাওয়ার পথে একদল বাংলাদেশিকে ভূমধ্যসাগরে জিম্মি করে রেখেছে একটি চক্র। মুক্তিপণ আদায়ের জন্য চক্রটি তাদেরকে মারপিট করছে বলে জিম্মি থাকা কয়েকজনের পরিবার জানিয়েছে।

হবিগঞ্জের জিম্মিরা হলেন, জেলা শহরের বাসিন্দা উজ্জ্বল মিয়া (২৮), আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের সাজানুর রহমান (৩৫), নাসির মিয়া (২১) ও আফজাল (২২)।

সাজানুর রহমানের ভাই অছিউর রহমান বলেন, কয়েকদিন আগে লিবিয়া উপকূল থেকে প্রায় ৫০০ জন বাংলাদেশিকে নিয়ে একটি নৌকা ইতালির উদ্দেশ্যে রওয়ানা হয়। পরে একদল দুর্বৃত্ত তাদের সবাইকে জিম্মি করে রেখে মুক্তিপণের জন্য বাড়িতে খবর পাঠাচ্ছে। তাদেরকে মারধরও করছে। তিনদিন ধরে তারা জিম্মি অবস্থায় সাগরে ভাসছেন।

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা আমার ভাইকে আমার সঙ্গে মোবাইলে কথা বলিয়েছে। তাকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। এ বিষয়ে তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন।

সাজানুর প্রায় দেড় বছর আগে লিবিয়া গিয়েছিলেন। দালালের মাধ্যমে ইতালি যাওয়ার পথে ধরা পড়ে তিনি একবার জেলও খেটেছেন। এ পর্যন্ত বাড়ি থেকে ৭ লাখ টাকা দেওয়া হয়েছে। জিম্মি আফজালের বাবা ফজলু মিয়া এবং উজ্জ্বলের শ্বশুর ফারুক মিয়া বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com