রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় ওয়ার্ড সম্মেলনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা-ধাওয়া

মো: মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ওয়ার্ড সম্মেলনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা-ধাওয়া

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগের নয়টি ওয়ার্ড সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলার হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৯টি টিয়ারসেল ও ৩৮ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪টায় হোসেন্দী ইউনিয়নের নয়টি ওয়ার্ড কমিটি গঠনের জন্য সম্মেলনের প্রস্তুতি নেয় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি। এদিকে বর্তমান সাংসদ নূর মোহাম্মদ সমর্থিত আওয়ামীলীগের একাংশ দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির বিরোধিতা করে আসছিল। এর জেরে হোসেন্দী ইউনিয়নের ওয়ার্ড কমিটির সম্মেলনে উভয়পক্ষই পক্ষে-বিপক্ষে মিছিল করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংর্ঘষ শুরু হয়। খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

পরে সন্ধ্যার দিকে হোসেন্দী ইউনিয়নের কুমারপুর চৌরাস্তায় একটিভ মডেল একাডেমী মাঠে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক সাংসদ মো. সোহরাব উদ্দিন নয়টি ওয়ার্ড কমিটি গঠনে সম্মেলনের প্রস্তুতি শুরু করে।

এদিকে বর্তমান সাংসদ নূর মোহাম্মদ সমর্থিত আওয়ামীলীগের নেতাকর্মীরা সম্মেলনের বিরোধিতা করে হোসেন্দী বাজারে এক পথসভা করে। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, নারান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক ভিপি হেলাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সাবেক ছাত্রনেতা নাজমুল কবির আলমগীর ও আমজাদ হোসেন সবুজ প্রমুখ।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, জনগণের যানমালের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৯টি টিয়ারসেল ও ৩৮ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com