সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

সম্মেলনকে কেন্দ্র করে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে
হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা 
কিশোরগঞ্জের হোসেনপুরে ত্রি-বার্ষিকী সম্মেলনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে (১৬ মে) সোমবার দুপুরে স্থানীয় আসাদুজ্জামান খান অডিটরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, সাধারন সম্পাদক এডভোকেট এম এম আফজাল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, সহ-সাধারন সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন প্রমূখ।
উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ আলমের পরিচালনায় বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের স্থানীয় নেতারা। বক্তারা আসছে আগামী ২৬ মে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অবাদ, সুষ্ট ও শান্তিপূর্ণভাবে হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হকের সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সদস্য আনিসুল হক বারী, মো. শাহজাহান পারভেজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল প্রমুখ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহণে সম্মেলনের প্রস্তুতি কী রকম হবে? কারা কাউন্সিলর হতে পারবেন? এসব বিষয়ে তারা মতামত ব্যক্ত করেন এবং আগামী সম্মেলন অবাদ, সুষ্ট ও শান্তিপূর্ণভাবে হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com