মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

চালের বড় মোকাম নওগাঁয় দাম বাড়লো কেজি প্রতি ৫ টাকা

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে
চালের বড় মোকাম নওগাঁয় দাম বাড়লো কেজি প্রতি ৫ টাকা

উত্তরাঞ্চলের শস্যভা-ারখ্যাত বড় চালের মোকাম নওগাঁয় গত এক সপ্তাহের ব্যবধানে ধান ও চালের দাম বাড়লো। ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক দিনে স্থানীয় বাজারে ধানের দাম প্রতি মণে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ধানের দাম বাড়ার কারণে স্বাভাবিকভাবেই চালের দাম বাড়লো।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বস্তা (৫০ কেজি) চালের দাম ২০০ থেকে ২৫০ টাকা বেড়েছে। পাইকারি বাজারের প্রভাব খুচরা বাজারেও পড়েছে। খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম কেজিতে পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে।

মঙ্গলবার (১৭মে) নওগাঁর আলুপট্টি চালের মোকাম ও পৌর বাজারের খুচরা মার্কেট ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগেই প্রতি বস্তা জিরা চাল ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে সেই জিরা চাল ২ হাজার ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি বস্তা কাটারিভোগ চালের দাম এখন ২ হাজার ৮০০ টাকা, যা আগে ছিল ২ হাজার ৭০০ টাকা। আগে বিআর-২৮ চাল ২ হাজার ২০০ টাকায় বিক্রি হলেও এখন সেটা ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া মোটা চালের (স্বর্ণা-৫, হাইব্রিড স্বর্ণা) দাম প্রতি বস্তায় ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি স্বর্ণা-৫ জাতের চাল বিক্রি হচ্ছে ৪২ টাকায়, যা আগে ছিল ৪০ টাকা। জিরা চাল বিক্রি হচ্ছে ৫৬-৫৭ টাকায়, যা আগে ৫০ টাকায় বিক্রি হয়েছে। কেজিতে ৬ টাকা বেড়ে কাটারিভোগ বিক্রি হচ্ছে ৫৮ টাকায়।

নওগাঁর পৌর খুচরা চাল বাজার সমিতির সভাপতি উত্তম সরকার বলেন, এক সপ্তাহ ধরে তেল ও পেঁয়াজের মতো চালের বাজারেও একধরনের অস্থিরতা শুরু হয়ে গেছে। প্রকারভেদে প্রতি কেজি চাল দুই থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে। মোকাম থেকেই আগের চেয়ে প্রতি বস্তা চাল ২০০ থেকে ২৫০ টাকা বেশি দামে খুচরা ব্যবসায়ীদের কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারেও দাম বেড়ে গেছে।

হঠাৎ চালের দাম বাড়ার কারণ জানতে চাইলে নওগাঁ জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, বিভিন্ন গণমাধ্যম ও সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন, বৈরী আবহাওয়ার কারণে বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় এবার ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে ২৫ থেকে ৩০ শতাংশ কম হতে পারে। ধানের উৎপাদন কম হওয়ার আশঙ্কার কারণ, বাজারে ব্যবসায়ীদের মধ্যে ধান কেনার প্রতিযোগিতা শুরু হয়েছে। এ জন্য ধানের দাম বেড়েছে। ধানের দাম বাড়ার কারণে চালের দাম স্বাভাবিকভাবে একটু বেড়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়। তবে বোরো ধান পুরোদমে উঠতে শুরু করলে দাম আবার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।#

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com