বুধবার (১৮ মে) সকালে জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে র্যালীটি শুরু হয়ে স্টেডিয়াম বটতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক পথসভা অনুষ্ঠিত হয়। ট্রাফিক ইন্সপেক্টর মো: শাহজাহানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার)।
প্রধান অতিথি তার বক্তব্যে মোটর সাইকেল চালক, বাস চালক, বাস মালিক ও যাত্রীদের উদ্দেশ্য করে বলেন কখনো না ফেরার চেয়ে দেরীতে ফেরা ভালো। চোখে ঘুম, অসুস্থ অথবা ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো, ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন তিনি।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সড়ক পরিবহণ মালিক সমিতির আহবায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন, কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: দাঊদ, সিনিয়র আলম সারোয়ার টিটু ও নূর মোহাম্মদ প্রমুখ।
পথসভা সঞ্চালনায় ছিলেন ট্রাফিক ইনচার্জ আব্দুল হামিদ। শেষে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।