শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৮ মে, ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে নবীন বরণ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সভাকক্ষে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্র্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডা. আ.ন.ম. নৌশাদ খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ট্রাস্টি বোর্ডের সদস্য ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অনিল চন্দ্র সাহা, আইন অনুষদের ডীন প্রফেসর রফিকুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, গুরুদয়াল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোশতাকুর রহমান, করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবু ছায়েদ সরকার প্রমুখ।

অনুষ্ঠানে আলোচকবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং তাদেরকে মানবিক মানুষ হিসেবে নিজেদের তৈরী করে দেশ, জাতি ও সমাজের কল্যাণে নিয়োজিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি এ.কে নাছিম খান, দৈনিক সমকালের কিশোরগঞ্জ ব্যুরো প্রধান সাইফুল হক মোল্লা দুলু, সময় টিভির জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ, বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহাকারি অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল চৌধুরী, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারক আহমেদ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে সকল বিভাগের শিক্ষাক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com