মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

কিশোরগঞ্জে ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৮ মে, ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

“দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানে কিশোরগঞ্জে ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মে) সকালে জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি শুরু হয়ে স্টেডিয়াম বটতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক পথসভা অনুষ্ঠিত হয়। ট্রাফিক ইন্সপেক্টর মো: শাহজাহানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার)।

প্রধান অতিথি তার বক্তব্যে মোটর সাইকেল চালক, বাস চালক, বাস মালিক ও যাত্রীদের উদ্দেশ্য করে বলেন কখনো না ফেরার চেয়ে দেরীতে ফেরা ভালো। চোখে ঘুম, অসুস্থ অথবা ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো, ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন তিনি।

এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আল-আমিন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সড়ক পরিবহণ মালিক সমিতির আহবায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন, কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: দাঊদ, সিনিয়র আলম সারোয়ার টিটু ও নূর মোহাম্মদ প্রমুখ।

পথসভা সঞ্চালনায় ছিলেন ট্রাফিক ইনচার্জ আব্দুল হামিদ। শেষে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com