রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় আওয়ামীলীগের কমিটি বাতিলের দাবীতে তৃণমূল আওয়ামীলীগের প্রতিবাদ সভা

মো: মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় আওয়ামীলীগের কমিটি বাতিলের দাবীতে তৃণমূল আওয়ামীলীগের প্রতিবাদ সভা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীদের নিয়ে গঠিত আওয়ামীলীগের আহবায়ক কমিটি বাতিলের দাবীতে তৃণমূল আওয়ামীলীগের (নূর মোহাম্মদ এমপি সমর্থিত) পক্ষ থেকে ফের প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ মে) বিকাল ৫টার দিকে পাকুন্দিয়া পৌরসদর ঈদগাহে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

সভায় বক্তারা বলেন, দলের ত্যাগি, পরীক্ষিত নেতাদের এ কমিটি থেকে বাদ দিয়ে নিষ্ক্রিয়, অযোগ্য, অপরিচিত ও জামায়াত-বিএনপির নেতাকর্মীদের দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। এতে দলের ভাবমূর্তি মারাত্মক ভাবে বিনষ্ট হয়েছে। এর প্রতিবাদে সম্প্রতি ১০জন সদস্য এ অবৈধ কমিটি থেকে পদত্যাগ করেছেন। দ্রুত এই কমিটি বাতিল করতে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল ইসলাম রেনু’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির, পাকুন্দিয়া পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, জেলা শ্রমিকলীগের উপদেষ্ঠা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, নারান্দী ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ।

উল্লেখ্য, গত বছরের ৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনকে আহবায়ক করে ৬৭ সদস্যদের পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির অনুমোদন দেয় জেলা আওয়ামীলীগ। এরপর থেকেই এ কমিটি বাতিলের দাবীতে দফায় দফায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে আসছে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ সমর্থক নেতা-কর্মীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com