মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

শিক্ষক-ছাত্র ও ব্যবসায়ীদের সংঘর্ষে আহত ২০

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২১ মে, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে
শিক্ষক-ছাত্র ও ব্যবসায়ীদের সংঘর্ষে আহত ২০

খুলনার ডুমুরিয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক ও পথচারী রয়েছেন।

স্থানীয়রা জানান, ভদ্রা নদীর তীরে কাঁঠালতলা মাঠের জমি নিয়ে স্কুল শিক্ষক তাপস বসাকের সঙ্গে মাঠ কমিটির সদস্য ও কাঁঠালতলা বাজারের ব্যবসায়ী শংকর নাথের পূর্ব শত্রুতা ছিল। শনিবার দুজনের বিবাদ চরমে ওঠে। এর জের ধরে কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বাজার থেকে শংকর নাথকে ধরে এনে স্কুলের অভ্যন্তরে বেধড়ক মারধর করে।

ঘটনাটি জানতে পেরে স্কুলের প্রধান শিক্ষক স ম আব্দুর রাজ্জাক ঘটনাস্থল থেকে শংকর নাথকে উদ্ধার করে তার কক্ষে নিয়ে যান। এদিকে বাজার কমিটির লোকজন ব্যবসায়ীকে মারধরের খবর পেয়ে স্কুলে উপস্থিত হন। তাদের সঙ্গে শিক্ষকদের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ব্যবসায়ী আজাহারুল ইসলাম প্রধান শিক্ষকের কক্ষের মধ্যেই তাকে লাঞ্ছিত করেন।  জামার কলার ধরে তাকে কক্ষের বাইরে আনার চেষ্টা করেন। এতে শিক্ষক-শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ব্যবসায়ীদের ধাওয়া করেন। তারা লাঠিসোঠা নিয়ে বাজারের কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করে। এ সময় ব্যবসায়ীরা জড়ো হয়ে তাদের পাল্টা ধাওয়া দেয়।

সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, এটি বড় ধরনের কোনো ঘটনা নয়। সামান্য হাতাহাতি ও মারামারি হয়েছে। কোনো পক্ষই আমাদের কাছে অভিযোগ দিতে আসেনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com