রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় দলিল লেখক সমিতির নির্বাচনে প্রদীপ সভাপতি, আসাদ সম্পাদক

মো: মঞ্জুরুল হক মঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২২ মে, ২০২২
  • ১২৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় দলিল লেখক সমিতির নির্বাচনে প্রদীপ সভাপতি, আসাদ সম্পাদক

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে।

আজ রবিবার ( ২২ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বতঃস্ফুর্ত ভাবে সমিতির ৭০জন ভোটার নির্বিঘ্নে তাদের ভোট প্রদান করেন। নির্বাচনের দায়িত্ব পালন করেন, দলিল লেখক সমিতির আহবায়ক আবদুল কাদির ও সিনিয়র সদস্য আবু বক্কর ছিদ্দিক।

নির্বাচনে সভাপতি পদে তিন জন এবং সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করে। সভাপতি পদে প্রদীপ কুমার নাথ ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. সাইফুল ইসলাম স্বপন ২৬ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. আজাহারুল হক খোকন ২৬ ভোট পান।

অন্যান্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে মো. এনামুল হক সুমন, দপ্তর সম্পদক পদে মো. মামুন মিয়া ও কোষাধ্যক্ষ পদে মো. নজরুল ইসলাম সরকার নির্বাচিত হয়েছে। নির্বাচন অবাধ সুষ্টু ও নিরপেক্ষ হওয়ায় প্রার্থী ও ভোটাররা নির্বাচন কমিশনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

পাকুন্দিয়া সাব রেজিষ্ট্রির মো. মহসিন উদ্দিন আহম্মেদ জানান, সকলের সহযোগিতায় এই নির্বাচন সফল হয়েছে। আশাকরি নতুন কমিটি সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com