শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ঝড়ে লন্ডভন্ড গ্রাম পুলিশ বাদশা মিয়ার ঘর, রাত কাটাচ্ছে খোলা আকাশে নিচে

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৩ মে, ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে
ঝড়ে লন্ডভন্ড গ্রাম পুলিশ বাদশা মিয়ার ঘর, রাত কাটাচ্ছে খোলা আকাশে নিচে

বৃহস্পতিবার (১৯ মে) দিনগত রাত সাড়ে ১০ টার পর থেকে রাত সাড়ে দেড়টা পর্যন্ত প্রচণ্ড ঝড় ও বৃষ্টি হয়। সেসময় কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে প্রচণ্ড ঝড়-বৃষ্টি। এতে ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল সেদিন।

ঐদিনের ঝড়ে ক্ষতিগ্রস্থদের মধ্যে পরিবার নিয়ে থাকার একমাত্র বাসস্থান হারিয়েছেন কিশোরগঞ্জ সদর  উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া গ্রামের গ্রাম পুলিশ মো: বাদশা মিয়া (৪০)। বাদশা মিয়া বিগত ৫ বছর যাবত কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়ন পরিষদে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

ঐদিনের ঝড়ের রাতের বিষয়ে তার সাথে কথা হলে তিনি এর ভয়াবহ বর্ণনা দিয়ে চোখ ভিজিয়েছেন। তিনি জানান, রাত আনুমানিক ১টা বাজে, তখন পরিবারের সবাই ঘুমাচ্ছিলো। ঘরের পাশে থাকা গাছ ভেঙ্গে যখন ঘরের ওপর পড়ে তখনও ঘরের ভেতরে সবাই। তিনি বলেন, মহান সৃষ্টিকর্তা তখন আমাদের রক্ষা করেছেন। পরে কোনো রকমে নিজেরা ও সন্তানদের ঘর থেকে বের করি। ঘর থেকে বের হয়ে দেখি আমার সব শেষ। ঐদিন রাতে তিনি কান্না জড়িত কণ্ঠে সৃষ্টিকর্তার কাছে অনেক চিৎকার করেছেন।

ঝড়ে লন্ডভন্ড গ্রাম পুলিশ বাদশা মিয়ার ঘর, রাত কাটাচ্ছে খোলা আকাশে নিচে

বাদশা মিয়ার পরিবারে স্ত্রী ও চার সন্তান রয়েছে। বড় মেয়ে সপ্তম শ্রেণিতে ও ছোট তিন সন্তান এখনো প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করেন। একমাত্র স্ত্রীও নাকি শারীরিক প্রতিবন্ধী। নিজের সামান্য রোজগারে কোনো রকম সংসার চলে। পৈতৃক সম্পতি বলতে তাদের চার ভাই-বোনের মধ্যে মাত্র দেড় শতাংশ ভূমি আছে। যা বন্টন হলে একটা ঘর বাঁধারও জায়গা হবে না। বর্তমানে তিনি খুব কষ্টে সময় পার করছেন। দু’দিন ছোট ভাইয়ের ঘরে রাত পার করেছেন। মাঝে মাঝে খোলা আকাশের নিচেও রাত্রি যাপন করতে হচ্ছে এখন!

তিনি আরও জানান, ঘটনার পর একমাত্র ইউপি সদস্য ছাড়া এখনো আর কেউ তার কোনো খোঁজ-খবর নেয় নি! বাধ্য হয়ে তিনি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে আশ্বাস দিয়ে ঘরের একটি ছবি দিতে বলেছেন।

প্রতিবেশী মো: শাহরিয়ার নাহিদ জানান, প্রচণ্ড ঝড়ে বাদশা মিয়া’সহ আরও অনেকের ঘর ঐদিন লন্ডভন্ড হয়েছে। বাদশা মিয়া খুব অসহায় মানুষ। জায়গা-সম্পত্ত্বিও নেই। তাকে সরকারিভাবে জমি ও ঘর দিলে খুব উপকার হয়। বর্তমানে সে খুব কষ্টে দিন যাপন করছে।

এবিষয়ে মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লিয়াকত আলীর সাথে কথা হলে তিনি জানান, আমি বিষয়টা জানার সাথে সাথেই আমার পরিষদের লোক দিয়ে খোঁজ-খবর নিই। পরবর্তীতে সে আমার কাছে আসলে তাকে উপজলা নির্বাহী কর্মকর্তার কাছে সহযোগিতার জন্য একটি আবেদন দিতে বলি। তাছড়াও বৃহস্পতিবারের ঝড়ে আমাদের ইউনিয়নে অনন্ত ৫০টি পরিবারের ঘর ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা করে আমরা খুব দ্রুত উপজেলায় জমা দিবো।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, গ্রাম পুলিশ বাদশা মিয়ার মতো ঐদিন আরও অনেকের ঘর ভেঙ্গেছে। আমরা সকলের তালিকা করছি। খুব দ্রুত সকলকে সরকারি সহায়তার আওতায় আনবো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com