মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

পিপি শাহ আজিজুল হক আর নেই, প্রথম জানাযা পাগলা মসজিদে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে
পিপি শাহ আজিজুল হক আর নেই, প্রথম জানাযা পাগলা মসজিদে

কিশোরগঞ্জের প্রবীণ মেধাবী রাজনীতিবিদ পিপি শাহ আজিজুল হক আর নেই।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশ কিছুদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

আইন পেশার পাশাপাশি শাহ আজিজুল হক সাংবাদিকতা, শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, রাজনীতিসহ বহুমাত্রিক ক্ষেত্রে মূল্যবান অবদান রেখে সমাজ প্রগতিকে বেগবান করেছেন। তিনি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে ৬ বার সভাপতি নির্বাচিত হন। জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও তিনি দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করছিলেন।

এডভোকেট শাহ আজিজুল হক জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও চ্যানেল আই এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল শুক্রবার (২৭ মে) সকালে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার বাসভবনে তাঁকে আনা হবে। পরে সকাল ১০টায় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য জেলা আওয়ামী লীগ অফিসে নেয়া হবে। বাদ জুমআ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ গ্রামের বাড়িতে নেয়ার পর সেখানে বাদ আসর দ্বিতীয় ও শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com