শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

প্রাইভেটকারের ভিতর পাওয়া গেল ৫৬ কেজি গাঁজা, আটক ১

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে
প্রাইভেটকারের ভিতর পাওয়া গেল ৫৬ কেজি গাঁজা, আটক ১

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১৪, সদর কোম্পানী ময়মনসিংহ কর্তৃক যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলা সদরের নতুন জেলখানা মোড় এলাকা হতে ৫৬ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী একটি প্রাইভেটকার’সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদে র‌্যাব জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরব ও কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহ এবং এর আশে পাশের জেলাগুলোতে কিছু মাদক ব্যবসায়ী প্রাইভেট কারে করে বিভিন্ন সময় মাদকদ্রব্য পাচার করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় র‌্যাবের গোয়েন্দা নজরদারির পাশাপাশি র‌্যাব টহল জোরদার করে।

রোববার (২৯ মে) রাত আনুমানিক ৩ ঘটিকার সময় কিশোরগঞ্জ জেলা সদরের নতুন জেল খানা মোড় এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১৪, সদর কোম্পানী ময়মনসিংহ কর্তৃক চেক পোস্ট স্থাপন করে। উক্ত চেকপোস্ট পরিচালনা করার সময় একটি প্রাইভেটকার এর গতিবিধি সন্দেহজনক হলে প্রাইভেটকারটি তল্লাশী করে ৫৬ কেজি গাঁজা পাওয়া যায়।

প্রাইভেটকারের ভিতর পাওয়া গেল ৫৬ কেজি গাঁজা, আটক ১

এসময় গাড়িতে থাকা মাদক ব্যবসায়ী মোঃ নুরুল হক (২৪) কে আটক করে র‌্যাব। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের চাউতলি বাগান আশ্রায়নের  ইসমাইল মিয়ার ছেলে। আটকের সময় মাদকের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান রোববার এক প্রেস রিলিজে জানান, আটককৃত আসামী মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

তিনি আরও জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com