বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে উল্লাপাড়ার ঐতিহ্যবাহী বেতশিল্প

মো: শাহাদত হোসেন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩০ মে, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে
প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে উল্লাপাড়ার ঐতিহ্যবাহী বেতশিল্প
আধুনিকতার ছোঁয়ায় প্রাচীন শিল্পগুলো বিলুপ্তির দ্বার প্রান্তে। প্রযুক্তির ছোঁয়ায়  হারিয়ে যাচ্ছে নানান শিল্প ও শিল্পকর্ম। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বেতশিল্প।

বর্তমানে বেতের তৈরি পণ্যের আর কদর নেই বললেই চলে। এক সময় মাঠে চাষ হতো বেতের। এ ছাড়াও যত্রতত্র পথেপ্রান্তরে চোখে পড়ত বেতগাছ। আর সে সময়ে গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থালি, কৃষি ও ব্যবসা ক্ষেত্রে বেতের ঢাকি, পাতি মোড়া, দাঁড়িপাল্লা, ধামা, পাখা, ঝাড়ু ও ছোটদের দোলনাসহ বিভিন্ন সরঞ্জামাদি ব্যবহার করত। বর্তমান সময়ে প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন পণ্যের ভিড়ে চাহিদা হারিয়ে ফেলেছে বেতশিল্প। অভাবের তাড়নায় এই শিল্পের কারিগাদের বাপ-দাদার পেশা ছেড়ে অন্য পেশার দিকে ছুটছেন।

উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের চেংটা গ্রামের অর্ধ শতাধিক পরিবার এখনো এই শিল্পটি ধরে রেখেছে। পুরুষদের পাশাপাশি নারী কারিগর  সংসারের কাজের ফাঁকে বেতের পণ্য তৈরির কাজে সহযোগিতা করে থাকেন। চেংটা গ্রামের বৃদ্ধ কারিগর গৌর চন্দ্র দাশ বলেন, বেতের তৈরি ঢাকি, পাতি, কাটা ও দাঁড়িপাল্লা গ্রামে গ্রামে ফেরি ও হাটবাজারে বিক্রি করে কোনো রকমে সংসার চালাই।
উপজেলার চেংটা গ্রামের গোবিন্দ চন্দ্র দাশ বলেন, সরকার যদি আমাদের একটু সাহায্য সহযোগিতা করত তাহলে আমাদের পূর্ব পুরুষদের এই শিল্প ধরে রাখতে পারতাম। বাঙ্গালা ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান সোহেল রানা বলেন, বেতশিল্প টিকিয়ে রাখতে আমি সব ধরনের সহযোগিতা করব।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, বেতশিল্প টিকিয়ে রাখতে কারিগরদের সাথে কথা বলে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।#
মোঃ শাহাদত হোসেন উল্লাপাড়া  সিরাজগঞ্জ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com